ভাঙ্গায় ১০০০ পিস ইয়াবা সহ আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কক্সবাজার উখিয়া থানার বজেন্দ্র দাসের ছেলে ছোটন দাস (৩২), একই এলাকার আহমেদ শেখের ছেলে আমির হোসেন (২০) ও ভাঙ্গার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মাদ (১৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কক্সবাজার উখিয়া থেকে ভাঙ্গায় ইয়াবার একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের এস আই (আবুল কালাম আজাদ) এর নেতৃত্বে সঙ্গিয় অফিসার্স ফোর্স সহ ভাঙ্গা-মাওয়া-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। এ সময় মালিগ্রাম বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী একটি সি এন জিতে থাকা তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এদের মধ্যে ছোটন দাস নামের এক যুবক তার পেটের মধ্যে ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরে তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা আছে বলে নিশ্চিত করেন চিকিৎসক। পরে পায়ুপথ দিয়ে ২৫ টি ক্যাপসুল আকৃতির কালো টেপ দিয়ে পেচানো যার এক একটিতে ৪০ পিস ইয়াবা রয়েছে এগুলো প্রথমে ৭ কিছু সময় পরে ১৬ এবং সবশেষ ২ টা মোট ২৫ টি পোটলা বের করা হয়। সেখানে এক হাজারের মত ইয়াবা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, তিন যুবককে আটক করা হয়েছে। এর মধ্যে ছোটন দাস নামের এক জনের পেট থেকে ২৫টি কালো টেপের পুটলায় ১ হাজারের মত ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।