(স্টাফ রিপোর্টার) :- বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ( ১০২) তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
ভাঙ্গা উপজেলা প্রশাসন, ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, আজিম উদ্দিন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোহসিন উদ্দিন ফকির,
অতিরিক্ত পুলিশ সুপার,জনাব ফাহিমা কাদের চৌধুরী, ভাঙ্গা সার্কেল মহোদয় ও , অফিসার ইনচার্জ,জনাব মোঃ সেলিম রেজা, ভাঙ্গা থানা , সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক সহ ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী, উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও প্রতিনিধি, এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

