ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সোমবার সকালে ঢাকা-খুলনা বিশ্ব রোডের পৌরসভা ভবন সংলগ্ন এলাকায় বিভিন্ন মটরযানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযানে মটর সাইকেল, বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭ মটরযান চালকের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনের চালককে সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান বলেন, সড়কের শৃংঙ্খলা বজায় রাখতেই উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সড়কে যানবাহনের ফিটনেস সহ চালকের ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে সু-শৃংঙ্খল ভাবে চলাচল করতে হবে।

