ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারিসহ বিভিন্ন মামলার মোট ৫৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ১৩টি মামলা দায়ের হয়েছে।
ফরিদপুরের ডিআইও -১ মো. আসলাম হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৬ মাদক বিক্রেতা ও ১ মাদকসেবিকে গ্রেপ্তার করেছে। এ সময় ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে ৫টি মামলা হয়েছে।
তিনি বলেন, এছাড়া নিয়মিত মামলা, গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাভুক্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ৮টি মামলা হয়েছে।

