রাষ্ট্রীয় মর্যাদায় দাফন: ভাঙ্গায় মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের ইন্তেকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (৭০) ইন্তেকাল করেছেন। সোমবার দুপুরে বার্ধক্য জনিত কারনে তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। অতপর সন্ধ্যায় চুমুরদী কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান প্রমুখ।