

মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১৮/০৭/২০২৫ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে তার নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার দায়ে ইউপি সদস্যরা অনাস্থা দিয়েছে।চুমুরদী ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য তার প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদপুর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন। ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবীতে শুক্রবার সকালে চুমুরদী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্যগন, ভুক্তভোগী কয়েক নারী ও এলাকাবাসী এক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এসময় ইউপি পরিষদ চত্বরে ভুক্তভোগী নারী পুরুষ সহ ইউপি সদস্যরা জড় হয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শ্লোগান দিতে থাকে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগ বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমিতো দুরের কথা কোন চেয়ারম্যান মেম্বাই অনিয়মের সাথে জড়ায় না।

