ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু । আহত-২

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৭/১২/২০২৪
ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সলিলদিয়া নামক স্থানে শনিবার বিকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী
ইমন খালাসি (২২) ঘটনাস্থলেই মারা যায়। সে ভাঙ্গা উপজেলার পৌর সদরের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান,
শনিবার বিকেল ৪ ঘটিকার সময় হাইওয়ে এক্সপ্রেসের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি রেজিস্ট্রেশন বিহীন ড্রাম ট্রাক ও ঢাকাগামী একটি মোটরসাইকেল (শরীয়তপুর ল-১১-৩৮৭৭) কে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী রমজান খান (তৌকির) (২৩), আবুল কাশেম (২১) উভয় গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।