মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -০৫/১২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। সভায় দিবসটি পালনের জন্য প্রশাসনের ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম,ভাঙ্গা পৌর বিএনপি নেতা এস এম মিজানুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্বা আব্দুল আজিজ টুকু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামের ভাঙ্গা উপজেলা শাখার আমীর মোঃ সরোয়ার হোসেন প্রমূখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

