ঢাকা জেলায় রহস্য জনক মামলা উদঘাটন করায় শ্রেষ্ঠ (এসআই) পুরষ্কার পেলেন (এসআই) আজাদ।

  1. দ্বিতীয়  বার জেলার  শ্রেষ্ঠ (এসআই) পুরস্কার পেলেন  (এস আই) আজাদ।
  1.  কেরানীগঞ্জ মডেল থানায় যোগদান করে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, ডাকাতি মামলার রহস্য উন্মোচন সহ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং  পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আজাদ।

১১ এপ্রিল সোমবার ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে, ঢাকা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার( পিপিএম) জেলার শ্রেষ্ঠ (এসআই) নির্বাচিত হওয়ায় সাব-ইন্সপেক্টর (এসআই) আজাদ কে সম্মাননা স্মারক ক্রেস্ট হাতে তুলে দেন।

এ ছাড়া বিগত দিনে (এসআই) আজাদ অনেক গুরুত্বপূর্ণ মামলায় তার বিচক্ষণতার প্রমান দিয়েছেন। ফরিদপুরের ভাঙ্গা থানায় কর্মরত সময় ক্লু লেস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ বিকাশ প্রতারক গ্রেফতার, মাদক দমন এবং করোনা কালীন সময়ে অসহায় দুস্তদের সাহায্য সহোযোগিতা করায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন।

এ বিষয়ে (এসআই) আজাদ বলেন, উক্ত ক্রু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান সহ সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ, সার্কেল), মোঃ শাহাবুদ্দিন কবীর স্যার কেরানীগঞ্জ মডেল থানা ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সালাম স্যার। 

তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, এই ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি।