জেসন ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ’ পদে  ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে । আগ্রহীদের  ৯ মে, ২০১৯ নির্দিষ্ট ঠিকানায় সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

পদের নাম: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ

পদসংখ্যা: এই পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা: বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিচে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

ঠিকানাঃ জেসন ফার্মাসিউটিক্যালস, করপোরেট অফিস (২৩২-২৩৪), তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গুলশাল লিংক রোড, ঢাকা-১২০৮।

মৌখিক পরীক্ষার সময়সূচি: প্রার্থীদের ৯ মে, ২০১৯ পর্যন্ত সময়ে নির্দিষ্ট ঠিকানায় সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত হতে হবে (ছুটির দিন বাদে)।