গরম চরমে: কী করবেন, কী করবেন না

অনলাইন ডেস্ক: সূর্যের তেজে শহরবাসীর প্রাণ যায় যায় অবস্থা। একই অবস্থা জেলাগুলিতেও। স্বস্তির বার্তা দিচ্ছে না আবহাওয়া অফিস। আপাতত তীব্র গরম থেকে রেহাইয়ের কোনও আশা নেই। আরো ২ দিন তাপ প্রবাহের সতর্ক বার্তা দিয়েছে। এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কী করবেন?

ঢিলে পোশাক পরবেন
হালকা খাবার খাবেন
রোদের তাপ এড়িয়ে চলবেন
দুপুরে রাস্তায় বেরোলে মুখ কাপড়ে ঢেকে রাখুন
গরমে শরীর খারাপ করলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডায় বসে বিশ্রাম নিন
প্রয়োজনে পাশের কারো সাহায্য নেবেন
পেটের রোগ বা চর্ম রোগ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন
ছাতা ব্যবহার করবেনে
শেহরিতে ও ইফতারির পর বেশি বেশি ফল, পানি, ডাব খাবেন

কী করবেন না:

রাস্তার কাটা ফল খাবেন না
রাস্তার খোলা খাবার খাবেন না
রাস্তায় বিক্রি হওয়া শরবত খাবেন না (পেটের রোগের সম্ভাবনা থাকে)।
প্রয়োজন ছাড়া দুপুরে ঘর থেকে বেরোবেন না।