ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/০৮/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী গ্ৰামে পেঁয়াজের মাচা থেকে পড়ে সামিউল আলম(১০) নামের এক স্কুলের ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ আগষ্ট ) সকালে তাদের নিজ বসত ঘরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সে জাহাঙ্গীর আলমের সন্তান ও জিনিয়াস জো ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
পরিবারের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ জানান, সকালে সামিউল পেঁয়াজ দেখতে মাচার উপর উঠে। সেসময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অস্মিতা দাস বলেন, ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তারপরও আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।