
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০৮/২০২৬
“লেনদেন হচ্ছে ক্যাশলেস-এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি. ভাঙ্গা শাখার উদ্যোগে বাংলা কিউআর ক্যাশলেস শীর্ষক গ্রাহক সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের গ্ৰাহক, কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে একটি বনার্ঢ্য র্যালি ভাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংক পিএলসি ভাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব দেবাশীষ বোস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম,
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে বাংলা কিউআর একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ব্যবহার কমবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী ও সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস প্রমুখ।

