ভাঙ্গায় পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০২/০৮/২০২৬
​ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম‌।
রবিবার (০২ আগষ্ট ) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সহকারী কমিশনার সাদরুল আলমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য সেবা একটি মানবিক কাজ। আপনারাই পারেন অসহায়দের পাশে দাঁড়াতে। প্রাথমিক চিকিৎসা নিতে মানুষ আপনাদের কাছে প্রথমে আসে। তাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
​এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সুমন মোল্লা, সহ-সভাপতি ওবায়দুর রহমান, সহ-সভাপতি লিয়াকত শিকদার, সহ-সভাপতি লুৎফর মাতুবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিরাজ, সহ-সাধারণ সম্পাদক মুক্তা শিকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাঁকা, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার, কোষাধ্যক্ষ বশির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ মো. সাখাওয়াত হোসেন, মো. হোসেন ও অসীম টিকাদার।
অসিম কুমার রায় (পল্টু) প্রমুখ।