q
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০২/৮/২০২৬
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে রোববার (০২ আগষ্ট ) বিকেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।
স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ মিলে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। এদের ভেতরে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক হাসান জানান, ঢাকা থেকে যাত্রী ভরে দশমনিয়া পরিবহন বাসটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পল্টি খেয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনা কবলিত বাসটি উপরে তুলতে কিছু সময় লাগবে। ধারনা করা হচ্ছে বাসের নিচে আর কোন যাত্রী নেই।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কয়েক পল্টি খাওয়ার পরেও পানি ভর্তি খাদে বাসটি সোজা হয়ে যান। দুর্ঘটনায় কেউ প্রান না হারালেও ২০ জনের অধিক যাত্রী আহত হয়েছে।

