
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-০২/০৮/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সোহাগ গাজীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ভাঙ্গা
ঔষধ ব্যবসায়ী সমিতি।
রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে ডাক্তার সোহাগ গাজী বলেন, স্বাস্থ্য সেবা একটি মানবিক কাজ। আমাদের সকলকেই অসহায় অসুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঔষধ সেবা থেকে সকলেই যাতে তাদের ন্যায্য অধিকার পায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস, ভাঙ্গা উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি সহ-সভাপতি ও ফরিদপুর জেলা কমিটির সদস্য সুব্রত রায়, সহ-সভাপতি এমএ ওয়াদুদ, সহ-সভাপতি মোহাম্মদ ইমামূল ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

