৯০ জন চালককে নিয়োগ দেবে বিআরটিসি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য কিছু সংখ্যক চালক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারেন।

পদের নাম:  বাস/ ট্রাকচালক

পদ সংখ্যা:  বাস/ ট্রাক চালক পদে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ অক্টোবর, ২০১৯ অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ি ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্রসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকযোগে/ সরাসরি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায় :

ঠিকানা : চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা: আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।