
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৯/০৪/২০২৫
ফরিদপুরের সদরপুরে হেরোইনসহ আসিফ বেপারী (২২) নামে এক যুবককে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আটককৃত আসিফ উপজেলার ঢেউখালী ইউনিয়নের দবির উদ্দিন ব্যাপারি ডাঙ্গী গ্রামের জিল্লু বেপারির পুত্র।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান,শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় দিকে থানার সামনে প্রধান সড়কে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আমার অফিসার এসআই মোতাহার ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩.৬০ গ্রাম (৫১ পুরিয়া) হেরোইন উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- Home
- জেলা সংবাদ
- সদরপুর
- সদরপুরে হেরোইনসহ যুবক আটক

