
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা -১৯/০৪/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় হাসিব মোল্লা (১৮) নামক এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। হাসিব ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামের লিটন মোল্লার ছেলে এবং এ বছর ভাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
হাসিবের মা বিউটি বেগম জানান, শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে হাসিবকে লেখাপড়া করতে দেখে তিনি তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।। ভোর রাতে ছেলের রুমে গিয়ে ছেলেকে ঘরের আড়ার সাথে গলায় গামছা লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এসে হাসিব কে নিচে নামিয়ে তাৎক্ষণিক ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান জানান, এক স্কুল ছাত্রের লাশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

