
মোঃ রমজান শিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৪/৪/২০২৫
ফরিদপুরের ভাঙ্গার আতাদী ফ্লাইওভারের নিচে সোমবার বিকেলে ট্রেনের ধাক্কায় নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম প্রশান্ত সরকার। সে ভাঙ্গা উপজেলার পুলিয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ভুবন চন্দ্র সরকারের ছেলে। তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের পুলিয়া নয়া কান্দা গ্রামে।
ভাঙ্গা রেলওয়ে ফাড়ি ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, রাজশাহী থেকে ঢাকা গামী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় ওই ব্যক্তি মারা যায়। লাশের পরিচয় শনাক্তের পর এখন লাশটি পরিবারে কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

