ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে আমেরিকান প্রবাসী আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের আমেরিকা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছা সেবকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সরকারি কেএম কলেজের সাবেক ভিপি সাখাওয়াৎ বিশ্বাসের পক্ষ হতে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সারাদেশে করোনা ভাইরাসের কারনে যেসব অসহায় মানুষ বিপদগ্রস্থ অবস্থায় আছেন সেসব পরিবারে মধ্যে প্রায় পাঁচ শতাধিক পরিবারকে চাউল, ডাউল, আলু ও তৈল বিতরণ করা হয়।
বাংলাদেশে সাখাওয়াৎ বিশ্বাসের পক্ষ হতে তার বড় ভাই ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস ও তাদের পিতা ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আলহ্জ্বা মহিউদ্দিন বিশ্বাস এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস বলেন, বিশ্ব আজ করোনার কারনে কোনঠাসা হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা কারো কাছে হাত পাততে লজ্জা বোধ করছেন। আমরা সেসব পরিবারেও গোপনে ত্রাণ পাঠিয়েছি। আমি আশা করব সমাজের বিত্তবান ব্যক্তিরা এসময়ে এগিয়ে এসে মানবতার পরিচয় দিবেন।
তিনি আশা করেন, মহান আল্লাহ্ পাক সকলকে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবেন।

