ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ড এ তিব্র যানজটে
ভোগান্তির শিকার সাধারণ জনগন।
স্থানীয় সাধারণ মানুষের নিত্য দিনের ভোগান্তি এবং ঈদে ঘর মুখ মানুষের বাড়ি ফেরার যাত্রায় ব্যাঘাত ঘটায় এই তিব্র যানজট।
ঢাকা-বরিশাল মহাসড়কের ব্যস্ত ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ড এর রাস্তার দুই পাশ ইজিবাইক ও মাহিন্দ্র, সিএনজি এর দখলে। রাস্তার মাঝেই চলে ভ্যান, ইজিবাইকের যাত্রী ওঠানামা।যেখানে মহাসড়কে থ্রি হুইলার চলাচল সম্পূর্ণ নিষেধ সেখানে ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ড এর অধিকাংশই এদের দখলে।
বাস স্ট্যান্ড এর পাশেই রয়েছে ভাঙ্গা হাইওয়ে থানা এবং বাজারের সাথেই (ভাঙ্গা থানা ও ভাঙ্গা ট্রাফিক পুলিশের কার্যালয়) সহ পশ্চিমে অবস্থিত ভাঙ্গা বাজার ট্রাফিক পুলিশ বক্স সেখানেই তিব্র যানজট।
ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষ যানজটের কারণে দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য ভাঙ্গা হাইওয়ে থানার পক্ষহতে তৈরী করা হয়েছে ওয়াচ-টাওয়ার এবং বিভিন্ন ধরনের উদ্যোক থাকলে ও রাস্তায় দেখা যায় তার উল্টো চিত্র।
যানজট নিরসনের চেষ্টা না করে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল এর উপর চলছে অভিযান। এদের আচনে মনে হয় এটা তাদের পেশা নয় মোটরসাইকেল আটক তাদের নেশা।

