সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাত ১২:৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদীকদের এ তথ্য জানায়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা মুহিতের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুহিতের প্রথম জানাজা আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২টায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে তার লাশ নেওয়া হবে সিলেটে