ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।

  • মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাস স্ট্যান্ডে পুলিশের একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
  • ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হতে মালামাল বহনকারী পুলিশের একটি পিকাপ ভ্যান বরিশাল যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থানার পূর্ব সদরদী বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
  • দূর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশ  ঘটনা স্থলে যায় এবং পুলিশের পিকাপ ভ্যানে থাকা পুলিশ সদস্য দের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় এবং উদ্ধার কৃত পুলিশ সদস্য দের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানিয়দের থেকে জানা যায় রাস্তার পাশে প্রজেকট এর কাজ চলায় মহাসড়কের উপর অস্থায়ী ভাবে দেওয়া স্পিড ব্রেকার যার কোন সাংকেতিক চিহ্ন না থাকায় পুলিশের পিকাপ ভ্যানটি হটাৎ স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পুলিশের পিকাপ ভ্যানে থাকা কারো কোন বড় ধরনের ক্ষয় ক্ষতি না হলেও পুলিশের পিকাপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া পুলিশের পিকাপ ভ্যানটি ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের মাধ্যমে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রাখা হয়।