যুক্তরাষ্ট্র থেকে সাখাওয়াত বিশ্বাস: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম শুভ জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সহ-সভাপতি আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আ.লীগ সভাপতি ড. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আ.লীগের সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন উপস্থিত ছিলেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদস্য শাহানারা রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক ভিপি সাখাওয়াত বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক ওহিদুজ্জামান লিটন ,
কার্য নির্বাহী সদস্য কামাল হোসেন রাকিব, নিউইয়র্ক মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি
রফিকুর রহমান , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, সহ-সভাপতি এম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবাদুল হক, সহ-সভাপতি হাসান জিলানী, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আলামিন, বাসির উদ্দিন, আবির উদ্দিন, নাজিম উদ্দিন, হারুন উর রশীদ, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাদী রানা, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, সহ-সভাপতি কাদের কিবরিয়া মান্না, যুক্তরাষ্ট্র যুব লীগের সাবেক প্রচার সম্পাদক গনেশ কির্তনিয়া, নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সহ-সভাপতি কামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়, সাবেক সদস্য হেলাল মিয়া, সাবেক সহ-সভাপতি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান প্রমূখ।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম শুভ জন্মদিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

