যুক্তরাষ্ট্রে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মো: সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র থেকে- যুক্তরাষ্ট্রে
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আ.লীগ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন মাওলানা কাজী কাইয়ূম। দোয়ায় অংশ নেন যুক্তরাষ্ট্র আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর জন্য জান্নাত প্রার্থনা করেন।

দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে ড. সিদ্দিকুর রহমান বলেন, ক্রীড়া , সংস্কৃতি, রাজনীতিসহ সকল গুণে গুণান্বিত এই মহান মানুষটিকে হত্যা করে ঘাতকরা বাংলাদেশ ও দেশের মানুষকে একটি অপার সম্ভাবনাময় নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।

সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ বলেন, তিনি বেঁচে থাকলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় বাংলাদেশ এক অন্য উচ্চতায় অবস্থান করতন।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, তাঁর বহুমূখী প্রতিভাই শত্রুদের বিচলিত করত। তাই তাঁকে হত্যা করে বাংলাদেশকে আরও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করে পঁচাত্তরের ঘাতকরা।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন, মৃত্যুর আগেও তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং বীরের বেশেই মৃত্যুবরণ করেছেন। খেলা যুব সমাজকে আলোর পথ দেখাতে পারে- স্বাধীন বাংলাদেশে এই ধারণা বঙ্গবন্ধু পুত্র শেখ কামালই প্রতিষ্ঠা করেছেন। দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড প্রতিষ্ঠা করে ক্রীড়াঙ্গণে তাঁর অসামান্য অবদান রেখে গেছেন এই মহান ব্যক্তিত্ব।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, আইনজীবি পরিষদের সভাপতি মোর্শেদ জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য জহির উদ্দিন, আলী গজনবী, নিউইয়র্ক স্টেট আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুগ্ম-সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, কানেকটিকাট আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেএম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো: সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম-সম্পাদক সৈয়দ জামান কিবরিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড.এ জয় সহ আরো অনেকে।