ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ, ভাঙ্গা শাখার উদ্যোগে কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি লবন ও ২টি হুইল সাবান।
২মে’২০২০ শনিবার সকালে স্থানীয় মাদানীনগর মাদ্রাসায় ত্রাণ বিতরণ করেন মাদানীনগর মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আহমেদ মাসরু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলী হায়দার প্রমূখ।
মাওলানা শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ ৩০ জন কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে কওমী মাদ্রাসায় কর্মরত অন্যদের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।

