ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১৬ জন ব্যবসায়িকে মোট ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা পৌর বাজার ও পুকুরিয়া বাজারে অভিযান পরিচালনাকালে তাদেরকে জরিমানা করা হয়।

এদের মধ্যে ভাঙ্গা বাজারের তরকারি ব্যবসায়ি মো. জাহাঙ্গীর মাতুব্বরকে (৫০) ১ হাজার, নুরু মাতুব্বরকে (৪০) ১ হাজার, মাহাবুবুর ফকিরকে (২৮) ১ হাজার, সম্পা গার্মেন্টসের শন্ত্র মিত্রকে (৩৫) ৭ হাজার এবং এশিয়ান গার্মেন্টসের নুর নবীকে (৪৪) ৫ হাজার, হাওলাদার স্টিল কিংয়ের ফারুক তালুকদারকে (৫০) ৪ শত। পুকুরিয়া বাজারের ব্যবসায়ি জাহিদকে (৪০) ১ হাজার , আজিম চৌধুরীকে (৫৫) ২ হাজার, পবিত্র সাহাকে (৩০) ২ হাজার , সামচুর রহমান সুমনকে (৩৩) ২ হাজার, জামালকে (৩৫) ২ হাজার, এনামুল হককে (৩৫) ৩ হাজার, শহিদুল ইসলামকে (৩৬) ২ হাজার, মিজানুর রহমানকে (৪২) ৩ হাজার, এমদাদ হককে (৩২) ২ হাজার, রানাকে (২৮) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে, জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা ও নৈতিকতা সংক্রান্ত ১৮৬০ সালের সঙ্গরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করায় (২৭১ ধারা) ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন অভিযান পরিচালনা করে ভাঙ্গা পৌর বাজার ও পুকুরিয়া বাজারের ১৬ জন ব্যবসায়িকে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুত্রে জানা গেছে।