
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০৬/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গোডাউন এলাকা হতে ৩০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মামুন কাজীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় ফরিদপুর মাদক অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) সনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মাদক মামলা দিয়ে মামূন কাজীকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাজা মিয়া জানান,
ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বালিয়া গোডাউন গ্রামস্থ ডাঃ মোঃ মনিরুজ্জামান টিপু মোল্লার মালিকানাধীন দ্বিতল্য বিল্ডিংয়ের নিচ তলার ভাড়াটিয়া মোঃ মামুন কাজী (৩৭) বসবাস করতো।
সে ঐ এলাকার মৃত আবু কাজীর পুত্র।
গোপন সূত্রে সংবাদ পাই যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বালিয়া গোডাউন এলাকার ডাঃ মোঃ মনিরুজ্জামান টিপুর বাড়ীতে ভাড়াটিয়া মামুন কাজী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিভাগীয় সহকারী উপপরিদর্শক জনাব মোহাম্মদ আলী, হাসান আল মামুন, মোঃ শরিফুল ইসলাম, সিপাই সর্বজনাব শয়ন সাহা, মোঃ সিহানুর রহমান, মোঃ মামুন হেসেন, প্রসেনজিত কুমার রায়, শশাংক সরকার, মোঃ রাসেল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে অভিযান পরিচালনা করা হয়। এসময় মামুন কাজীকে আটক করি। তার দেওয়া তথ্যমতে খাটের উপর তোষকের নিচে একটি নীল রংয়ের জীপারযুক্ত পলি প্যাকেটে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান চলমান থাকবে।
- Home
- ইউনিয়ন সংবাদ
- আলগী
- ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

