
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৯/০৭/২০২৫
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শার্শাকান্দি গ্রামে পানিতে ডুবে ভ্যান চালক নুর মোহাম্মদের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শার্শাকান্দি খালের ভিতরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে উক্ত গ্ৰামের আউয়াল শেখের ছেলে।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে পিতার সাথে পাট ধুতে খালের ভিতরে যায় সে। পিতা পাট ধুয়ে বাড়িতে ফিরলেও ছেলে আর ফেরেনি। বিকেল পর্যন্ত তল্লাশি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সন্ধায় খালের পানিতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
- Home
- ইউনিয়ন সংবাদ
- আলগী
- ভাঙ্গায় পানিতে ডুবে ভ্যানচালকের মৃত্যু

