
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২০/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মিম আক্তার (১৮) নামক এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে মৃতদেহটি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মিম আক্তার এর সাথে দেড় বছর পূর্বে সৌদি প্রবাসী হৃদয় গাজীর মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয়। এরপর সে দেশে আসেনি।তার শ্বশুর ঢাকায় থাকেন। অন্যদিকে তার শাশুড়ি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় যান। এ সময় বাড়িতে তাদের পরিবারের কেউ ছিলনা। রবিবার রাত দশটার দিকে রাতের খাবার খেয়ে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন গৃহবধূ মিম আক্তার। সোমবার ভোরে তার সঙ্গে থাকা আনিসা
ঘুম থেকে জেগে উঠে তার মামীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয় । এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে।
ভাংগা থানার উপ-পরিদর্শক মোঃ আজাদুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

