
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১২/১২/২০২৪ ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকেলে মিনিবাসের ধাক্কায় মুক্তার মাতুব্বর (৫৫) মারা গেছে। সে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মকম মাতুব্বরের পুত্র। ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মামুন হোসেন জানান, টেকেরহাট থেকে ফরিদপুর গামী হ্যাপিপপি মিনিবাসটি ভাঙ্গা দক্ষিণপাড় বাস স্ট্যান্ড অতিক্রমের সময় পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় জনতা ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
- Home
- ইউনিয়ন সংবাদ
- আলগী
- ভাঙ্গায় মিনিবাসের ধাক্কায় পথচারী নিহত

