
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা -০২/০৩/২০২৫
ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে রোববার রাত ৮টার দিকে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াদুদ ফকির (২৫) নিহত হয় । সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লোকমান ফকিরের ছেলে। দুর্ঘটনায় অপর আরোহী রিয়াজুল ফকির (২৪) গুরুতর আহত হয়। গুরুতর আহত রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। এসময় গুরুতর আহত রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তারা রাজৈর উপজেলায় ইফতারি শেষ করে মোটরসাইকেল যোগে ভাঙ্গায় আসতেছিল।
অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

