
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০১/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী হাজেরা বেগমের (২৮) এর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে । নিহত গৃহবধূ ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নুরুল আলম মুন্সির স্ত্রী এবং একই ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কাসেম আলীর মেয়ে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান,
হাজেরা বেগমের সঙ্গে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলম মুন্সির ১২ বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে নাজমুল (১০) নামে একটি ছেলে এবং রহিমা (৫) নামে একটি মেয়ে রয়েছে সন্তান রয়েছে। শুক্রবার রাতে ওই গৃহবধূ রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। হঠাৎ রাত ১২ টার দিকে তার ছেলের ঘুম ভেঙ্গে যায় । এ সময় সে তার মাকে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করে। পরে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নিচে নামায় এবং মৃত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
শুক্রবার রাতেই আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য থানায় নিয়ে আসি।
শনিবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

