‘এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২০ অক্টোবর) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি উৎসব। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
কলেজ অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক মোশার্রফ আলী জানান, শনিবার সকালে শহর ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে শতবর্ষ পূর্তি উৎসব উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুই পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী পর্বে শোভাযাত্রা ও অতিথিদের বক্তব্য থাকবে। দ্বিতীয় পর্বে থাকছে শিশু শিল্পী রোদ, অদিতি মহসিন, নগর বাউল জেমস’র কনসার্ট ও স্মৃতিচারণ এবং বিশিষ্ট সংগীত শিল্পী মোনালী ঠাকুরের পরিবেশনা।
উল্লেখ্য গত বুধবার পর্যন্ত প্রায় ২২ হাজার সাবেক শিক্ষার্থী উৎসবে অংশ নিতে নাম তালিকাভুক্ত করেছেন।

