নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ধান ক্রয়ের জন্য বুধবার দুপুরে লটারির মাধ্যমে ১৭১৯ জনের মধ্যে ৩০৬ জন কৃষক বাছাই করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, রায়পুরা উপজেলায় ধান বরাদ্দ ৮০৯ টন। এর মধ্যে আমরা বাছাই কৃত কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ১২০ কেজি করে ধান ক্রয় করবো।
লটারি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপলেজা কৃষি কর্মকর্তা আমিনুর রশিদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত হোসেন, রায়পুরা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ অজয় সাহাসহ আরো অনেকে।

