কম্বল নিয়ে পথেপথে ঘুরছেন ফরিদপুরের জেলা প্রশাসক

ভাঙ্গার আলো ডেস্ক: শীতার্তদের জন্য কম্বল নিয়ে পথেপথে ঘুরছেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। রাস্তায় শীতের পোশাকহীন অসহায় শীতার্তদের তুলে দিচ্ছেন কম্বল। তীব্র শীতে হঠাৎ করেই গাড়ি থামিয়ে গায়ে কম্বল চাপিয়ে দেওয়ায় অবাক হচ্ছেন শীতার্তরা।

ফরিদপুর জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার স্বরূপ ১৫ হাজার কম্বল বিতরণের জন্য প্রদান করেছেন। সেই কম্বলগুলো নিজ হাতে প্রকৃত শীতার্তদের তুলে দিচ্ছেন জেলা প্রশাসক।

শনিবার রাতে প্রথমে খ্রিস্টান মিশন, সুপার মার্কেট ও পূর্ব খাবাসপুর এলাকায় কম্বল বিতরণ করা হয়। অত:পর শহরতলীর লালের মোড়, হরিসভা, টিবি হাসপাতালের মোড়, শিবের মোড়, ভাজন ডাঙ্গা মোড়, মান্দার তলা ব্রীজ, সাদীপুর হাবির বাজার, ময়নার মোড়, কাদিরের বাজার, খুশির দোকান, মতিয়ারের কুম, গজারিয়া বাজার, সাহা পাড়া, কাশেমের মোড়, কুটির মোড়, জয়নাল মোল্লার মোড়, রেল ক্রস, মুন্সী বাজার ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সফরসঙ্গী ছিলেন।