
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০৪/০২/২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাংগা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে ভাঙ্গা উপজেলার পৌরসভার দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমির জনাব হযরত মাঃ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
তিন এসময় উপস্থিত হাজারো নেতা কর্মী ও দেশ বাসীর উদ্দেশ্যে বলেন, আমেরিকার ওয়াশিংটন আর ভারতের দিল্লির কথায় এদেশ আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ফরিদপুর-৪ আসনের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ ইসাহাক চোকদারকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠানোর অনুরোধ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাংগা উপজেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব আঃ হান্নান মাতুব্বরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ ইসাহাক চোকদার, ফরিদপুর-৪ এর সংসদ সদস্য পদ-প্রার্থী। জনাব অধ্যাপক মাহাবুবুর রহমান, সহকারী, মহাসচিব। লোকমান হোসেন জাফরি, মুফতি আনোয়ার হোসেন, মুফতি মোস্তফা কামাল, সভাপতি ফরিদপুর জেলা শাখা, হাফেজ মিজানুর রহমান, মোহাম্মদ সামসুদ্দিন মাতুব্বর, খন্দকার ওহিদুজ্জামান, ডাঃ আসাদুজ্জামান, জনাব আব্দুল হামিদ মাস্টার, মোঃ মশিউর রহমান, শামছুদ্দিন মোল্লার জেলা উপদেষ্টা যুগ্ম সম্পাদক প্রমুখ।

