ঢাকা প্রতিনিধি: আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর উদ্ভুত পরিস্থিতি উত্তোরণের চেষ্টা চলছে, সেসময় উপাচার্য মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছেন বুয়েট শিক্ষক সমিতি। তারা আরো বলেন, উপাচার্যের বক্তব্য সরকার ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর মতো একটি ষড়যন্ত্র।
গত বুধবার একটি গণমাধ্যমে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের একটি সাক্ষাৎ প্রকাশিত হয়। সেখানে তিনি উদ্ভুত পরিস্থিতির জন্য শিক্ষকদের দায়ী করেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পরিষদ এক বিবৃতিতে জানায়, আবরার হত্যাকাণ্ডে শিক্ষক- শিক্ষার্থী-এ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সমগ্র দেশবাসীর প্রতিক্রিয়ার পরো উপাচার্য তার দূর্বলতা ও ভুল বুঝতে অক্ষম। যা বুয়েটের জন্য চরম হতাশাজনক। এছাড়াও তার আমলে যে দুজন শিক্ষার্থীকে শাস্তি দেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন তা ঘোরতর মিথ্যা।

