ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সরকারি কাজী মাহাবুব উল্লাহ্ কলেজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সাংসদ জননেতা কাজী জাফরউল্লাহ্।
আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমল দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুব উর রহমান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাঈদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাবেক উপজেলা ভাইস্ চেয়ারম্যান মোঃ এনামূল হক অপু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, ফরিদপুর জেলা প্যানেল চেয়ারম্যান শেখ শাহীন, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোবহান মুন্সি, শরীফুজ্জামান শরীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিউদ্দিন মোল্লা, চুমুরদী ইউপি চেয়ারম্যান মোঃ জালালউদ্দিন, ফরিদপুর বার কাউন্সিলের সভাপতি এ্যাড. কামাল উদ্দিন, সরকারি কে.এম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মোল্লা, যুবলীগ সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সমাজকল্যান সম্পাদক মোঃ মেহেদী হাসান লিটু, আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম বুলবুল, কৃষকলীগ যুগ্ন-আহব্বায়ক মোঃ শওকত হোসেন মোল্লা, ডাঃ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ট্রাষ্টের উপজেলা সভাপতি মিয়ান মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, আওয়ামীলীগ নেতা মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস সহ মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ স্থানীয় জনগন।

