অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:  টুইট করে অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার, ১১ জুলাই তাকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক স্বাস্থ্য ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে বলিউডে। তবে এ বরেণ্য অভিনেতার অবস্থা স্থিতিশীল রয়েছে। নিজের অসুস্থতার কথা নিজেই জানালেন বিগ বি।

মুম্বাইয়ের ভিলে পার্লেতে অবস্থিত এই নানাবতি হাসপাতাল। অমিতাভের জুহু-র বাড়ির খুব কাছেই হাসপাতালটি।

এদিকে ভক্তদের দুশ্চিন্তা না করে অমিতাভের জন্য দোয়া করার আহবান জানিয়েছে এ অভিনেতার পরিবারটি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।