ফরিদপুর জেলা প্রশাসকের আন্তরিকতায় করোনাক্রান্ত ডাক্তারকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের আন্তরিক প্রচেষ্টায় করোনাক্রান্ত ডাক্তার শফিকুর রহমানকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আজ বিকেল ৪ টা ৫ মিনিটে ফরিদপুর নদী গবেষনা ইন্সটিটিউট হেলিপ্যাড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার এ্যাম্বুলেন্সটি। এর আগে ডাক্তার শফিকুর রহমানকে এ্যাম্বুলেন্স যোগে নদী গবেষনা ইন্সটিটিউটে নেওয়া হয়। ডাক্তার শফিকুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান।

তিনি গত ৬ জুলাই, ২০২০ তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এতদিন তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। আজ শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়।

ডাক্তার শফিকুর রহমান এর অসুস্থতার বিষয়টি ফরিদপুরেরর জেলা প্রশাসক অতুল সরকার জানতে পেরে দ্রুত একটি এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।