হাজী শরীয়তুল্লাহ বাজারের সভাপতি হলেন হাবিবুর রহমান পিকু

বিজয় পোদ্দার, ফরিদপুর : বিশিষ্ট ব্যবসায়ী জাকের পার্টি ফরিদপুরের সহ-সভাপতি হাবিবুর রহমান পিকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

আগামী ৪ মে এই বাজারের ১১৭২ জন ব্যবসায়ী ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্ধারণ করবেন। ব্যাপক জনপ্রিয়তা আর সাংগঠনিক দক্ষতার কারণে হাবিবুর রহমান পিকু ব্যবসায়ীদের কাছে অত্যন্ত ভালোবাসা আর শ্রদ্ধার। তার বিরুদ্ধে কোনো ব্যবসায়ী প্রার্থীতা দাখিল না করায় নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন। গতকাল সন্ধ্যায় হাজী শরীয়তুল্লাহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।

হাবিবুর রহমান পিকু বলেন, আমৃত্যু আমি শুধুমাত্র বাজার ব্যবসায়ীদের নয় মানুষের সেবায় কাজ করে যেতে চাই। ফরিদপুরের উন্নয়নের রূপকার সন্ত্রাস চাঁদা নিমূলের উদ্যোক্তা এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। এই বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরীর জন্য তাদের অবদান আমরা কোনো দিন ভুলবো না। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন পদে ও সভাপতি পদে দুই বার নির্বাচিত হলাম। এজন্য সকল ব্যবসায়ীদেরকে অভিনন্দন জানাই। আমি যেন বাজার উন্নয়নে কাজ করে যেতে পারি।