অনলাইন ডেস্ক: সাংবাদিকদের হুট করে হোয়াইট হাউস ছাড়ার নির্দেশ দিলেন মার্কিন সিক্রেট সার্ভিস।সোমবার হঠাৎ করেই দেয়া এক ঘোষনায় সিক্রেট সার্ভিস, হোয়াইট হাউসে থাকা সব গণমাধ্যম কর্মীকে জরুরি ভিত্তিতে অবস্থান ত্যাগ করার নির্দেশ দেয়। সূত্র: -সিএনএন।
হঠাৎ করে এমন ফরমান জারি করার কোনো কারণ জানানো হয়নি হোয়াইট হাউস বা সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে। হোয়াইট হাউসের পাশ্ববর্তী লাফায়েতি স্কয়ারের রাজপথে বিক্ষোভ চলাকালেই এই সিদ্ধান্ত আসলো।
বিক্ষোভকারিরা সেখানে লাফায়েতি পার্কের ভেতরের মধ্যখানে থাকা যুক্তরাষ্ট্রের ৭ম প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসন এর মূর্তি উপড়ে ফেলার চেষ্টা করেন। তবে পুলিশ বিক্ষোভকারিদের পার্ক থেকে বের করে দিয়ে পিছু হঠতে বাধ্য করে।

