সভাপতি বুলবুল, সম্পাদক- রুহানী: ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশন কমিটি গঠন

মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী থেকে: শুক্রবার ২ রা অক্টোবর ২০২০ এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৬ তম বিসিএস ক্যাডারস সার্ভিসের সারা বাংলাদেশের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এসোসিশেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচিত সভাপতি হলেন প্রশাসন ক্যাডারের রাজবাড়ীর কৃতি সন্তান আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হলেন পুলিশ ক্যাডারের গোলাম রুহানী।

সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রাক্তন ছাত্র। কর্মজীবনে তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট। এছাড়া ৩৬ তম প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর ‘সহকারী পরিচালক’ হিসেবে কর্মরত ছিলেন। আমিনুল ইসলাম বুলবুল এর পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বুলবুল সাধারন একটি দরিদ্র পরিবার থেকে আজ এই স্বপ্নের শিকরে আসতে অনেক কষ্ট ত্যাগ অর্থনীতিক সমস্যা সহ নানা প্রতিকূলতা পার করতে হয়েছে।

সাধারণ সম্পাদক গোলাম রুহানী মাদারীপুরের কৃতি সন্তান তার বড় ভাই গোলাম রব্বানী ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি লাভ করেন । রুহানী বর্তমানে ‘সহকারী পুলিশ সুপার’ হিসেবে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। এর আগে তিনি ৩৪তম বিসিএস আনসার ক্যাডারে কর্মরত ছিলেন। ৩৬ তম বিসিএস এর কমিটি গঠন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩২ নম্বর রোডের বাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নবাগত সভাপতি সাধারন সম্পাদক। উল্লেখ্য যে সারা বাংলাদেশ ৩৬ তম বিসিএসে ২৩২৩ জন সদস্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন। এবং অচিরেই এই নবাগত কমিটির সকল সদস্যেদের নাম ঘোষণা করা হবে।