স্টাফ রিপোর্টার, ভাঙ্গা, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সির সহধর্মিনী রেখা বেগম (৬০) মরণব্যাধি ক্যান্সার রোগে ইন্তেকাল করেছেন।
শুক্রবার সন্ধার পর রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাজা শনিবার বাদ যোহর ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার পর তাকে ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সুত্র মতে,, প্রায় তিন মাস যাবৎ রেখা বেগম ক্যান্সার রোগে ভুগছিলেন। গত ২৮ আগষ্ট তাকে অস্ত্র পচার (টিআরভিটি) করা হয়। এরপর কিছুদিন সুস্থ ছিলেন। হটাৎ গত ২৩ সেপ্টেম্বর পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী,দুই ছেলে,দুই মেয়ে,চার নাতনীসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ। ভাঙ্গা পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এ.এফ.এমডি রেজা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাসহ উপজেলা ও পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নের্তৃবৃন্দ ও স্থানীয়রা।
দেশবাসী সহ সবার কাছে মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এম হক বাবু।

