স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাশুড়ী পত্রবধূ সহ নিহত দুই ও একই পরিবারের ড্রাইভার সহ আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার সন্ধায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার রাজপাট বরইতলা গ্রামের প্রয়াত বাচ্চু ফকিরের স্ত্রী রাজিয়া বেগম (৬০) ও রাজিয়া বেগমের পুত্রবধু ও ছেলে মনির ফকিরের স্ত্রী মীনা বেগম (৪৫)।
আহতরা হলেন, নিহত মিনা বেগমের মেয়ে মিতু (২৫), মেয়ে জামাই শফিউল (৩০), নাতি ফাহিম (৮), ছেলে হৃদয় (১৫), ভাশুরের মেয়ে রোমা (২৫), তার ভাই রাকিব (১৮), আরেক ভাই মোহাম্মাদ আলী (৫) ও একই গ্রামের উজির আলীর ছেলে মাহিন্দ্র ড্রাইভার কামরুল (৪৭)।
নিহত রাজিয়া বেগমের নাতী রাকিব বলেন, আমরা সকালে বাড়ি থেকে ঘোরার উদ্দেশ্যে নিহত দাদু ও চাচী সহ চাচাতো বোন, তার জামাই ও আমরা পরিবারের সবাই একটি মাহিন্দ্র গাড়ী নিয়ে সকালে আটরশির জাকের মঞ্জিলে এসেছিলাম। বিকালে বাড়ি ফেরার পথে বিশ্বরোড দিয়ে যাওযার সময় পিছন থেকে একটি বাস এসে আমাদের চাঁপা দিয়ে চলে যায়। এতে আমার দাদী ও চাচী নিহত হয়। আমরা সকলে অসুস্থ্য হয়ে হাসপাতালে আছি।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা বলেন, ড্রাইভার সহ একটি পরিবারের ১০/১১ জন একটি মাহিন্দ্র যোগে তাদের বাড়ী কাশিয়ানিতে ফিরছিলেন। মুনসুরাবাদ পৌঁছালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস তাদের চাঁপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে রাজিয়া বেগম (৬০) ও ফরিদপুর মেডিকেলে নেওয়ার পরে মীনা বেগম (৪৫) নামের আরও একজনের মৃত্যু হয়। রাজিয়া বেগমের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

