স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় কলেজ ছাত্র চন্দন সরকার (২৪) নামের এক যুবককে প্রকাশ্য দিবালোকে মারপিট করে একটি মাইক্রোবাসে করে অপহরণ করার অভিযোগ উঠেছে। সোমবার ওই যুবকের আপন চাচা সুধিন কুমার সরকার বাদি হয়ে থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন। চন্দন পৌরসভার চন্ডিদাসদী গ্রামের প্রয়াত হারাধন সরকারের ছেলে ও ঢাকা কলেজের ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী বাকির শেখ, সবুজ মাতুব্বর, ও রাকিবসহ অন্যান্যরা জানান,গত ০৩ সেপ্টেম্বর’২০২০ শনিবার চন্দন দুপুরের খাবার শেষে নিজ বাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মাদ্রাসা রোড কাওসার চেয়ারম্যানের বাড়ীর সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন লোক চন্দনকে এলোপাথাড়ী মারপিট শুরু করে। এসময় চন্দনের শোরচিৎকার শুনে আমরা এগিয়ে যাই। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তিদের কাছে চন্দনকে মারপিটের ঘটনার কারন জানতে চাইলে স্থানীয়দেরকে কোন উওর না দিয়ে অজ্ঞাতদের সাথে থাকা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১১-৬০৩১) চন্দনকে উঠাইয়া নিয়া যায়।
এ ঘটনায়, চন্দনের চাচা ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার (মঙ্গল) জানান, শনিবার সন্ধ্যায় অপহরনকারীরা তাদের মোবাইল ফোনে আমাদের কাছে মোটা অংকের টাকা দাবী করেন। বিনিময়ে চন্দনকে ছেড়ে দিবে বলে টেকেরহাট বাজারে জেতে বলেন। আমরা টাকা নিয়ে একটু দেরীতে পৌঁছানোর পরে সেই নাম্বারে ফোন দেই। কিন্তু মোবাইল সংযোগ বন্ধ পাই।
তিনি আরও বলেন, এ ঘটনাটি একটি পুর্ব পরিকল্পিত ঘটনা। আমি প্রশাসনের উর্দ্ধতন কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত নই তবে থানায় এসে বিস্তারিত জেনে এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভাঙ্গা থানার ওসি মো.শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমুক্তি.নেট -কে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

