
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০২/২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোট কালিখোলা বাজার ও পিঁয়াজখালী বাজার থেকে সোমবার (১০ফেব্রুয়ারি) সকালে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। এ সময় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায় এক মৎস্য ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ও বাজার কমিটির সদস্যরা।
- Home
- জেলা সংবাদ
- সদরপুর
- সদরপুরে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

