
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০২/২০২৫
ঢাকা থেকে ফরিদপুরের আটরশি ওরস শরীফে আগমন কারী যাত্রী বোঝাই বাসের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছে । সোমবার দুপুরে ভাঙ্গা গোল চত্বর ইন্টারচেঞ্জ এলাকার সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইকের চালক ও যাত্রীদের স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় স্থানীয় জনতা দুর্ঘটনার কবলিত বাসটিকে ভাঙচুর করে। এতে কিছু সময়ের জন্য সার্ভিস লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও ইজি বাইকটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউদ্দিন জানান, ঢাকা থেকে আটরশির ওরস শরীফে যাচ্ছিল বাসটি। বগাইল টোল প্লাজার টোল ফাঁকি দিতে বাসটি সার্ভিস লেনে ঢুকে পড়ে ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করার সময় ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকটি সিটকে দূরে চলে যায়। এতে চালকসহ ভেতরে যাত্রীরা আহত হয়।
টোল ফাঁকি দিয়ে সার্ভিস লেনে বাস ট্রাক প্রবেশ করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বড় যানবাহন সার্ভিস লেনে না ঠুকতে স্থানীয় জনতা এসময় শ্লোগান দিতে থাকে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় আটরশির ওরসগামী বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী আহত

